• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুরে সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৮৫ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

শেরপুরে জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করায় সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ জুন শুক্রবার বিকেল ৫ টায় এ সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচে জেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সম্মনিত অতিথি হিসেবে মো. আজহার আলী, উদ্ভোধক হিসেবে ২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচে উপজেলার চরশেরপুর ইউনিয়নের সেচ্চাসেবকদল, যুবদল ও ছাত্রদলের খেলোয়াড়রা অংশগ্রহন করে। এ খেলায় স্থানীয় দর্শকরা উপভোগ করেন।

বিগত সরকারের সময় এই এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা এই এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো। আজকে যেহেতু খেলার আয়োজন করা হয়েছে তাই সংক্ষিপ্ত আলোচনা করা হলো। পরে স্থানীয় সবাইকে নিয়ে এই এলাকার সমস্যা গুলো নিয়ে আলোচনা করে সমাধানের ব্যবস্থা বের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category