• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আইপিএলে মোস্তাফিজ ইস্যুতে প্রজ্ঞাপন জারি, সম্প্রচার বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক / ৩৭১ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলের একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল ক্রিকেটের সকল খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিতব্য আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো যৌক্তিক কারণ উল্লেখ করা হয়নি। বিষয়টি বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সকল খেলা ও অনুষ্ঠান টেলিভিশন, ক্যাবল নেটওয়ার্ক, ডিটিএইচ, আইপিটিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category