• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

৭ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে কষ্টের হার বাংলাদেশের

মোঃ রবিউল আওয়াল, চ্যানেল আর। / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোঃ রবিউল আওয়াল: এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হামজা চৌধুরীর গোলে হংকং চায়নার বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও, প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল হজম করেছে বাংলাদেশ। এতে ১-১ সমতায় বিরতিতে দু’দল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে শুরুটা বেশ ভালো করেছিলো হামজারা।

ম্যাচের ১৩তম মিনিটেই ডেডলক ভাঙে লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত এক ফ্রি-কিকে সরাসরি বল লক্ষ্যভেদ করেন হামজা। প্রথমার্ধে দারুণ করেকটি পাস ও অ্যাটাকে বল এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকাও রাখেন লেস্টার সিটির এ তারকা।

তবে লিড বেশিক্ষণ টেকেনি, প্রথমার্ধ শেষ হবার মাত্র কয়েক সেকেন্ড আগে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে এভারটনের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে হংকংয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস। ম্যাচে ফিরতে বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা আটকে যায় হংকং ডিফেন্সে।

অন্যদিকে ম্যাচের ৭৪ মিনিটে আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। বাম দিকে থেকে সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল যায় গোলমুখে। সেখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেরকিস সহজেই বল জালে পাঠান। তবে ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বল জালে জড়িয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় শেখ মোরসালিন।

এরপর ম্যাচের ৯৮তম মিনিটে সময়ে কর্নার থেকে হেডে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সামিত সোম। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এতে ৪-৩ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category