• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফর রহমান / ৪৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান: জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল রাত ৩টার দিকে দাগি দক্ষিণপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-মৃত আব্দুল গণির স্ত্রী খুকি বেগম (৯০), দ্ইু মেয়ে ফাতেমা খাতুন (৫০) এবং ফরিদা বেগম (৫৫)। ঘটনার সময় তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশি আ: সালাম (৬০) জানান-রাতে প্রচন্ড ঝড় হয়। এ সময় একটি গাছের শিকড় উপড়ে ঘরের উপরে পড়ে যায়। গাছের চাপায় ঘুমন্ত অবস্থায় মা-মেয়েসহ ৩ জনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসআই হুমায়ুন কবির জানিয়েছেন, পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-লাশের সুরতহাল শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় দাফন কাফনের জন্য স্বজনদের কাছে লাশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category