এনামুল ইসলাম কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মিজ সোহানা নাসরিন। অদ্য মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এ সময় জেলার প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং কিশোরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, জেলা প্রশাসকের আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।