• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

পাবনায় আনন্দ টিভির সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: মোঃ বকুল হোসেন / ৮৬ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বকুল হোসেন ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় কমিটির টাকা আত্মসাৎ নিয়ে প্রতিবাদ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল–এর হাটখালী ইউনিয়ন সভাপতি মান্নান এক সাংবাদিককে সংসদ সদস্যের নাম ভাঙিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সুজানগর উপজেলা এলাকায়।

ভুক্তভোগী সাংবাদিক আনন্দ টিভি–এর প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা জানান, একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে আত্মসাৎ করার অভিযোগের প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “প্রকল্পের টাকা নিয়ে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব–এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কেউ তার নাম ব্যবহার করে কাউকে হুমকি দিলে তার দায় তিনি নেবেন না। তিনি আরও বলেন, যদি কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category