• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি:“কৃষক বাঁচলে দেশ বাঁচবে”— এমন স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য স্লুইজ গেটের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষোভে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী পুরুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থেকে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল ফলানো সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনো জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় এক কৃষক মোঃ জাহাঙ্গীর হাওলাদার বলেন, “আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।”
মানববন্ধন থেকে মাষ্টার অম্বরেশ তালুকদার বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

ইউপি সদস্য মোঃ খলিল হাওলাদার এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জলাবদ্ধতার কারনে আমাদের গ্রামে থেকে সহজে কেউ মেয়ে বিবাহ করতে অথবাবিবাহ দিতে চায়না। এ অবস্থা থেকে আমরা পরিত্রান চাই।

এছাড়া, মানববন্ধনকারীরা দেশের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের বাঁচাতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও করেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category