• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, লুটপাট

নিজস্ব প্রতিবেদক / ৯৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি নির্মাণ প্রকল্পে ঢুকে চীনা এক নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুট করেছে ডাকাতদল। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাসসংলগ্ন একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিক গুরুতর আহত হয়েছে । তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ইয়াং জি জিয়াং’ নামের ওই প্রকল্পে রাতের দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল ঢুকে পড়ে। এ সময় প্রকল্পের এক কর্মচারী বাইরে যাওয়ার সুযোগে তারা ভেতরে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্পের ভেতরে তাণ্ডব চালায়।

একপর্যায়ে হামলাকারীরা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাতরা একটি ঘড়ি, দুটি আইফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category