• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১২৮ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস -২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র -ডরপ এর সহোযোগিতায় আজ ৩০ মার্চ সোমবার বেলা ১০ টায় র‍্যালি শেষে বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান,মোঃ তরিকুল ইসলাম,সাংবাদিক শেফালী আক্তার রাখি,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন মা সংসদ,গ্রাম স্বাস্থ্যদল ও বাজেট ক্লাবের সদস্য সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

“পানির প্রবাহ যেখানে” সাম্যের হাসি সেখানা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মিঠা পানির প্রাপ্যতা,কৃষি ও শিল্পে পানির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে নারীদের শিক্ষা,স্বাস্থ্য ও জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।পানি নীতি নির্ধারণ ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণের ওপর বিশেষ আলোচনা করেন।আলোচনায় আরো বলেন, পৃথিবীর তিন-চতুর্থাংশ পানি হলেও,মানুষের ব্যবহারের উপযোগী মিঠা পানি অত্যন্ত সীমিত। তাই মিঠা পানির গুরুত্ব এবং পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরন,নিরাপদ পানির সংকট মোকাবিলা ও ভূগর্ভস্থ পানির অপচয় রোধে সচেতনতা তৈরি করা,পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট নিরসন,পানি সমস্যা শুধু একটি সম্পদ সমস্যা নয় এটি একটি লিঙ্গ বৈষম্যেরও সমস্যা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপের উপজেলা কো অর্ডিনেটর মোঃ সওকাত চৌধুরী।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডরপের সিডিও বোরহান উদ্দিন,রাজিয়া সুলতানা,জামাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category