• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

জামালপুরের মেলান্দহে “চ্যানেল আর” এ সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সংযোগ পেলেন তিন কৃষক

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফর রহমান / ৭৯ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান: চ্যানেল আরসহ দেশের বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশের পর জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে ৫নং চরের তিন কৃষকের বৈধ সেচ লাইনের বিদ্যুতের সংযোগ দিয়েছেন প্রশাসন। ২৭ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে বিদ্যুতের সংযোগ দিতে গেলে ২নং চরের বিক্ষুব্দ গ্রামবাসির বাধার সম্মুখীন হন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গ্রামবাসির আপত্তির মুখেও বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও জান্নাতুল আরা। তিনি জানিয়েছেন, দুই গ্রামের জন্য দু’টি পৃথক ট্রান্স মিটার স্থাপনের আশ্বাসে বিদ্যুৎ অফিসের লোকজন, মেলান্দহ-মাদারগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারীদের বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে ইউএনও বলেন-হয়ত দুস্কৃতিকারী কয়েকজনের নামেই চাঁদার অভিযোগ ছিল। আমরা যাবার পর পুরো গ্রামের মানুষ দাবি তোলেন-২নং চর থেকে ৫নং চরে লাইন দিতে দিবে না। এ পরিস্থিতিতে পৃথক ট্রান্সফরমার স্থাপনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানে উপনীত হয়েছি।

ভূক্তভোগি কৃষক বাবুল জানিয়েছেন, ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দেড় শতাধিক বিঘার ফসল হুমকির মুখে ছিল। উপজেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ সংযোগ এবং ক্ষেতে পানি পৌঁছানো দেখতে পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারিনি।

জামালপুর (পিডিবি) বিদ্যুৎ অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাহবুব আজাদ রুবেল জানান- অতিরিক্ত ট্রান্সফরমারের প্রয়োজন ছিল না। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশে এবং গ্রামবাসির মধ্যে বিরোধ দমনের জন্যই অতিরিক্ত ট্রান্সফরমার দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি চ্যানেল আর সংক্রান্ত খবরটি ছাপার পর প্রশাসনের বিদ্যুৎ সংযোগের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category