• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কিশোরগঞ্জ-৩ রাজনৈতিক সৌন্দর্যের অনন্য দৃষ্টান্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৮১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-০৩ আসনে সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পরাজিত প্রার্থী ডা. জেহাদ খান। তিনি বিজয়ী প্রার্থী ড. এম ওসমান ফারুক–কে আন্তরিক অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করান।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে সৌহার্দ্যপূর্ণ এই শুভেচ্ছা বিনিময় স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে বিষয়টি প্রশংসিত হয় এবং গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য হিসেবে বিবেচিত হয়।
ডা. জেহাদ খান বলেন, নির্বাচন গণতন্ত্রের অংশ। জনগণের রায়ে যিনি বিজয়ী হয়েছেন, তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। অপরদিকে ড. এম ওসমান ফারুক এই সৌজন্যমূলক আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন রাজনৈতিক সংস্কৃতি এলাকাবাসীর আস্থা ও ঐক্যকে আরও দৃঢ় করে।

স্থানীয়রা মনে করছেন, কিশোরগঞ্জ-৩ আসনে এই সৌহার্দ্যপূর্ণ উদাহরণ ভবিষ্যত রাজনীতিতে পারস্পরিক সম্মান ও সহনশীলতার পথ সুগম করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category