• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: ড. এম ওসমান ফারুক

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোঃ রবিউল আওয়াল। / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

মোঃ রবিউল আওয়াল কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক। ভোটগ্রহণের শুরুতেই তিনি পরিবারসহ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি ভোট প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. এম ওসমান ফারুক বলেন, “এখন পর্যন্ত করিমগঞ্জ–তাড়াইল আসনের অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি আশা করি, শেষ পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।”

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা চোখে পড়ে। কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। ইভিএম/ব্যালট ব্যবহারের ক্ষেত্রে ভোটারদের সহযোগিতায় প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

এদিকে, সকাল থেকেই করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক ভোটারই জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটগ্রহণের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটার ও প্রার্থীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category