• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

রাঙামাটিতে সূর্যের দেখা মেলেনি, প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি / ৩৪২ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটিতে আজ সোমবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা ও মেঘে আচ্ছন্ন আকাশের কারণে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সকাল থেকেই পাহাড়ি এই জেলায় কনকনে শীত অনুভূত হয়।সূর্যের অনুপস্থিতিতে তাপমাত্রা আরও কমে যায়, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। শীত থেকে বাঁচতে অনেককে আগুন পোহাতে ও ভারী শীতবস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।

শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কুয়াশার কারণে সকালে যানবাহন চলাচলেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাঙামাটিতে এমন শীতল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category