আ.ন.ম.লুৎফুর রহমান: জামালপুরের দেওয়ানগঞ্জে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। ৩০ ডিসেম্বর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে। জরিমানাদাতা ইটভাটাগুলো হচ্ছে-এমএবি ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড এবং দূর্গা ব্রিকস।অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক সঞ্জীব বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম কুরসি উপস্থিত ছিলেন। পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এতে অংশ গ্রহণ করেন।