আ.ন.ম. লুৎফুর রহমান:“মানবাধিকারের অঙ্গীকার, সবার জন্য ন্যায় বিচার” এই প্রতিপাদ্যের আলোকে বিশ্ব মানবাধিকার দিবসে জামালপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করেছে আসফ জেলা কমিটি। আজ বুধবার সকাল ১০টায় জেলা শহরের বকুলতলা থেকে একটি র্যালী বের হয়ে দয়াময়ী মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতি মানবাধিকার সংস্থা (আসফ) এর উপদেষ্টা আব্দুল মোতালেব, মোঃ সাজ্জাদ হোসেন পল্টন, মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আমীর হোসেন, আন্তর্জাতি মানবাধিকার সংস্থা (আসফ) এর জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মোঃ নুরুল ইসলাম চৌধুরী ননী, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব চৌধুরী স্বপন, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকসহ আরো অনেকে।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম হাসু, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও চ্যালেন আর’র চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাসি আক্তারসহ আন্তর্জাতি মানবাধিকার সংস্থা (আসফ) এর অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রীত অতিথিগণ।
আলোচনা সভা শেষে জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) অফিসে সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে সকলের প্রতি আহŸান জানান।