কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস টিমের অভিযানে ২,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০,০০০ টাকা সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৪৩) কে গ্রেফতার করা হয়েছে।
২৬ নভেম্বর ২০২৫ রাত ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলমান অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই টিটুল হোসাইন, এসআই এস. এম. এনামুল হক, এসআই সৈয়দ ইমামুজ্জামান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা ছিল। নতুন ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।