• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

নলছিটিতে বাস,অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত- ১

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৫৯ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নলছিটি( ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে বাস,অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার( ৭ নভেম্বর) বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খান পরিবহনের একটি বাস কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্য ছেড়ে আসে। বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা সিএনজি ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী আনোয়ার আকন(৩৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুত্বতর আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরন করে।

নিহত আনোয়ার আকন নলছিটি উপজেলার দুধারিয়া এলাকার আ: খালেক আকনের ছেলে। দূর্ঘটনার পরে বরিশাল কুয়াকাটা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম। তিনি আরও বলেন এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category