• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ইসরাত ফুড বেকারি’কে ৫০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার  ইনাতগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহারের অভিযোগে ইসরাত ফুড বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার  (০৬ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ড প্রদান করেন।

‎অভিযান চলাকালে দেখা যায়, বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করছে। এছাড়া খাদ্য তৈরিতে ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার করা হচ্ছিল।

‎ এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় দণ্ডনীয় হওয়ায় ইসরাত ফুড বেকারির প্রোপাইটর মো. সুমন মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category