• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে: খুবি উপচার্য

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ৬৭ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে। এআই ব্যবহারের পদ্ধতি জানা এবং এর মাধ্যমে ভালো কাজ শেখা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এআই-ভিত্তিক নতুন সিস্টেম তৈরি করতে হবে।” তিনি শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, “অনেকে এখনো এআই প্রযুক্তির সঙ্গে পুরোপুরি পরিচিত নয়। এআই পৃথিবীকে দ্রুত এগিয়ে নিচ্ছে, তবে এর অপব্যবহারের ফলে নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য প্রচার বা ছবি বিকৃতির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি না করে, আমাদের এআই-কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী পর্বের পর টেকনিক্যাল সেশন পরিচালনা করেন রিসোর্স পারসন কাজী তাফসিরুল ইসলাম, সিনিয়র লেকচারার, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স স্কুল, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার একাডেমিক ও গবেষণাক্ষেত্রে কার্যকর প্রয়োগ, নৈতিক ব্যবহার এবং গবেষণার গুণগত মান উন্নয়নে এআই টুলস ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

এই প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category