• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

খুলনায় অবৈধ স্থাপন অপসারণ অভিযান চালালো সিটি কর্পোরেশন

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা মহানগরীর খালিশপুরস্থ ১২নং ওয়ার্ডের হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সংলগ্ন ড্রেন উন্নয়নের জন্য অবৈধ স্থাপন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে বুধবার দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্ন হয়।

এ ব্যাপারে জানা গেছে, পূর্বে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপন অপসারণের জন্য অনুরোধ করা হলে অধিকাংশ মালিক স্বেচ্ছায় অপসারণ করেন। তবে যারা অপসারণ করেননি, তাদের অবৈধ স্থাপন কেসিসি-এর উদ্যোগে অপসারণ করা হয়েছে।

অভিযানকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপাথে ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খানকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও মেট্রোপলিটন পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category