• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

খুলনায় বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১২৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা নগরীর দৌলতপুরের পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাত বোতল ফেন্সিডিল ও ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দৌলতপুরের পাবলা খানপাড়ার মৃত নূর ইসলাম গাজীর ছেলে রহমান গাজী (২৬) এবং দেয়ানা মোল্লাপাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (২৭)।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী রহমান গাজী ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “অভিযানকালে তাদের হেফাজত থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, সাত বোতল ফেন্সিডিল এবং ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।”

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, রহমান গাজীর বিরুদ্ধে একটি ও আবুল কালাম আজাদের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category