• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল ২জনের, আহত অন্তত ১২ জন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৩৯ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করার পর পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। পরে উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী ওয়াজেদ আলী বলেন, “রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category