• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হীরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের আবু শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১,১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কেএমপি জানায়, গ্রেপ্তার হীরার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category