• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৩৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট অগ্নিনির্বাপন মহড়ার মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লাভলী ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্টের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন। সাধারন মানুষকে অগ্নিনির্বাপণের পদ্ধতি শিখিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category