• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

দীঘিনালায় টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৮৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায়ও শুরু হয়েছে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি।আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে টিকা গ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডা. তনয় তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামান এবং দীঘিনালার স্থানীয় সাংবাদিকবৃন্দ।উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে।

স্থানীয় অভিভাবকরা সরকারের এই জনস্বাস্থ্য উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই টিকাদান কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category