• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে চার দফা দাবি

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৭০ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান। এসময় তারা হাসপাতাল পরিচালক বরাবর চার দফা দাবি পেশ করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি, আনসারদের মোবাইল টিম গঠন এবং সার্জারি ওয়ার্ডে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ আলামিন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালায়। তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।’

হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। ভর্তি রোগী ও স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুপস্থিত থাকায় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৪৩ জন। নিহত ব্যক্তির বাড়ি যশোরের অভয়নগরে। তবে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category