• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

হাটহাজারীতে হেফাজতের অবরোধে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি / ১৬১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনায় সকাল থেকে অবরোধ চলছে। এতে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৮ অক্টোবর) সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড, বাজার ও কলেজ গেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) শান্তির দ্বীপ এলাকায় বাসচাপায় মারা যান মাওলানা সোহেল চৌধুরী। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশের সঙ্গে মতবিরোধ হয়। সমাধান না হওয়ায় অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

এদিকে খাগড়াছড়ি অঞ্চলেও পরিস্থিতি থমথমে থাকলেও নতুন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, অবরোধ প্রত্যাহারের জন্য আলোচনা চলছে এবং নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category