• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সুনামগঞ্জের ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক আটক

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৪৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের পাশে আদালত চত্ত্বরের সামনে পাসান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মোঃ আক্তার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্রীর মধ্যে অনেক দিন যাবত মামলা চলছিল আদালতে। শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আক্তার হোসেন পিছন থেকে এসে হঠাৎ করে শরিফার শরীরের পেছনে পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন । স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে বিকেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আক্তার হোসেন পালানোর চেষ্টা করলে জনগন আক্তার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category