• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের লক্ষ্মী নারায়ণ মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৭৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসান মাহমুদ।

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই), ২০৩ পদাতিক ব্রিগেড।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন।পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”
পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category