• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় শেরপুরের গণমাধ্যম সম্প্রদায়

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৪২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুরে সম্প্রতি সাংবাদিকদের ওপর হুমকি ও হামলার ঘটনা সাংবাদিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। দুই দিন আগে সাংবাদিক সুলতান আহমেদ ময়না-কে দুইজন সাংবাদিক এবং এক জুড়া খুনির আসামী হুমকি দিয়েছেন।

এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আনন্দ টিভি ও দৈনিক জনকণ্ঠের শেরপুর প্রতিনিধি এবং শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মারুফুর রহমান সরকারি জমিতে অবৈধ ভবন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন। হামলার নেতৃত্বে ছিলেন গোলাম রব্বানী টিটু, যিনি নিজেও একজন সাংবাদিক। তাকে আটক রেখে ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা জোরপূর্বক নেওয়া হয় এবং মাথা ও চোখে আঘাত করা হয়। হামলাকারীরা সরকারি জমি দখলের ভিডিও মুছে ফেলার পাশাপাশি মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেয়।

সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের মধ্যে হুমকি ও সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। এটি পেশাগত দায়িত্ব পালনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি প্রভাব ফেলছে।

সাংবাদিক মারুফুর রহমান বলেন, “একজন সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকের ওপর হামলা ও হুমকি ভয়াবহ বার্তা বহন করছে। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেন, সাংবাদিকদের মধ্যে হিংস্রতা আরও বাড়বে।”

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন জানান, “বাদীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category