• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালা সভা।

মঙ্গলবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের আওতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হল রুম এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পিস এম্ব্যাসেডর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এমএন্ড ই, সিার্চ এন্ড নলেজ ম্যানেজম্যান্ট অফিসার ফাতেমা মাহমুদা, মোঃ সায়েদুল ইসলাম, এ এস এম আতক। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর একে কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিকসহ সকল মহলের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এফসিডিও’র অর্থায়নে পরিচালিত মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

ফাতেমা মাহমুদা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ ও প্রশমনের মাধ্যমে একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই এমআইপিএস প্রকল্পের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, দেশের ২৭টি জেলার ৭৪টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাংবাদিকরাও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান বলেন, “গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে তারা শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category