আ.ন.ম.লুৎফুর রহমান:জামালপুরের মেলান্দহে দু:স্থ মহিলাকর্মীদের সঞ্চয়কৃত অর্থ বিতরণ করেছে এলজিইডি। ১৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই অর্থ বিতরণ করা হয়।
এলজিইডি’র আওতাধীন প্রভাতী প্রকল্পের এলজিএস ১৭ জন মহিলা কর্মীদের মাঝে জনপ্রতি ৫৭ হাজার করে অর্থ বিতরণ’র (চেক) প্রদান করেন-উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়।
প্রভাতী প্রকল্পের কর্মকর্তা আনোয়ার পারভেজ, সিনিয়র সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামালসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সঞ্চয়কৃত অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিতরণকৃত অর্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত দুই বছর মেয়াদী চুক্তিভিত্তিক (এলসিএস) মহিলাকর্মীদের দৈনিক হাজিরার জমাকৃত সঞ্চয়ের একাংশ।