• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় সরকারী নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুদক,জেলা সমন্বিত কার্যালয় পিরোজপুর ও নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সামছুল আলম বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, মাওলানা আবদুল কুদ্দুস, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মানবেন্দ্র মুখার্জি, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো.খায়রুল বাশার,শিক্ষক একরামুল করিম মিঠু, স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির প্রমুখ।

প্রতিযোগীতায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকগন সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিয়া আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category