স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার চনপাড়া বটতলা যুবদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ,সাং গাংগঠনিক সম্পাদক শাহা আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন,১নং সহ সভাপতি মোঃ রেজাউল,২ নং সহ সভাপতি আঃ হক,সিনিয়র সহ সভাপতি আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং শফিকুল ইসলামের উপর হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন চনপাড়া ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণ।