ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম আহাম্মেদ হিমেল। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা জিয়াউর রহমান, নাফিজ, হাসান, ছাব্বির, হাফিজ, মাহিম, ইমন, লিমন ও রিফাত।
কর্মসূচিতে নিম, আম, জাম, আমলকীসহ বিভিন্ন ফলজ, ওষুধী ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।