• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

জামালপুরে শিশু সুরক্ষায় অংশীজনদের পরিকল্পনা সভা

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ১৭৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান:জামালপুরে শিশুদের সকল প্রকার সহিংসতার হাত থেকে মুক্ত রেখে তাদের সর্বোত্তম সুক্ষায় সকল পর্যায়ের সেবাদাতা প্রতিষ্ঠান ও অংশীজনদের সাথে শনিবার এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর পৌরসভাধীন রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কর্মকর্তা ও বিট পুলিশ কর্মকর্তা বিজন কুমার।
রশিদপুর নগর উন্নয়ন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে পরিকল্পনা সভায় উদ্দেশ্য ও ধারনায়ন করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, রশিদপুর জামে মসজিদের ইমাম মৌলানা মো. নজরুল ইসলাম, রামনগর-তেতুলিয়া নগর উন্নয়ন কমিটির সভাপতি বাজিতুল্লাহ, জুগিরগোপা নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিপুল হাসান, নারী প্রতিনিধি সানোয়ারা বেগম, শিশু প্রতিনিধি মৌমিতা সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও সাব্বির হাসান রিয়াদ।
মুক্ত আলোচনায় জামালপুর পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে শিশু ফোরামের সদস্য এবং উন্নয়ন কমিটির প্রতিনিধিরা এলাকা জরিপের মাধ্যমে পুলিশ প্রশাসন ও কমিউনিটির শিশু ও নারী সুরক্ষায় ভূমিকার ফলাফল প্রকাশ করেন। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক পুলিশি সেবা প্রদানসহ অন্যান্য কার্যক্রমের উপর সকলের অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায়শিশু, কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার ৭০ জন প্রতিনিধি অংশ নেন।

উল্লেখ ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপু সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর ইউনিয়ন ও জামালপুর পৌরসভায় জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবীকায়ন, স্পন্সরশিপ, শিশু সুরক্ষাসহ লাগসই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category