• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে।

শুক্রবার (২৯ অগাস্ট) জুমার নামাজের পর উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশ নেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ অগাস্ট) দিবাগত রাত ১২টার দিকে মারা যান বলে জানিয়েছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে বাদ জুমা দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।ইউএনও ইনামুল হাছান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জাতির সূর্যসন্তান। মুক্তিযুদ্ধে তার অবদান দীঘিনালাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য মহলের শোক জানানো হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category