• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৫৪১ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অশোক তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ,যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,রাজন তালুকদার,অজিত দাস, কৃষ্ণ মোহন রায় , রামকৃষ্ণ তালুকদার সবুজ, সুধাংশু শেখর দাস,ব্রজেশ রঞ্জন চৌধুরী,সাগর সরকার,পংকজ দাস,রমাকান্ত দাস,সজীব রায়,মানিক লাল দাস প্রমুখ।

এছাড়া জেলার ১২টি উপজেলার বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে শহীদ জিয়া,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান কল্যাণ ফ্রন্ট নামে এই সংগঠনটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হলে ও কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয়নি। বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারাদেশের ন্যায় সংখ্যালঘুদের জন্য আগামীতে প্রতিটি এলাকায় মডেল মন্দির গীর্জা ও প্যাগোডা নিমার্ণসহ তাদের নিশ্চিত নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণের লক্ষে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী শাহদীয় দূর্গাপূজা নির্বিঘেœ পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category