• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে ঝরলো তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক / ২৩৫ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।

এ ঘটনায় নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২৪) ও কাইয়ুম (২২) এছাড়া আহত ব্যক্তির নাম ইমন (২০) বলে জানিয়েছে হাঁইওয়ে পুলিশ।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ঢাকায় রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসকরা।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আবু নাঈম সিদ্দিক জানান, “শ্রীনগর থেকে কাজ শেষ তিন বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে মহাসড়কের নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিমতলাগামী একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেলের সাথে নিমতলা থেকে শ্রীনগরগামী অজ্ঞাত একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।”

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেলের যাত্রী ও একজন সাধারণ পথচারী তবে মাত্রা অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এছাড়া নিহতদের সকলের বাড়ি সিরাজদিখান উপজেলার রওশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category