• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় কিশোর চালক হত্যা: র‌্যাব-১০ এর অভিযানে পলাতক আসামি বিপ্লব (২০) গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬১ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় কিশোর চালক হত্যা: র‌্যাব-১০ এর অভিযানে পলাতক আসামি বিপ্লব (২০) গ্রেফতার।

গত ১৮/০৮/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকার দিকে রাকিব (১৫), পেশায় অটোরিকশা চালক, জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়। সে রাত ৮টার মধ্যে বাসায় ফেরার কথা থাকলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা জানতে পারে, ঠাকুরগাঁও রোড এলাকা থেকে রাহুল (২০) নামক এক ব্যক্তি রাকিবের অটোরিকশা ভাড়া নেয় এবং তাকে ভগতগাজী এলাকায় নিয়ে যায়। পরদিন ১৯/০৮/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায়, রাকিবের পরিবার একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে জানতে পারে যে, রাকিবের চালানো অটোরিকশাটি ঠাকুরগাঁও সদর থানার হরিহরপুর ময়দানে পড়ে আছে। খবর পেয়ে রাকিবের বাবা ও অটোরিকশাটির মালিক সুজন আলী, স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশাটি উদ্ধার করেন এবং আনুমানিক ৩০০ ফুট দূরের একটি বাঁশঝাড় থেকে ব্যাটারিগুলোও উদ্ধার করেন।

এ ঘটনার প্রেক্ষিতে রাকিবের বাবা সন্দেহভাজন অপহরণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর- ২৯, তারিখ- ২০/০৮/২০২৫; ধারা- ৩৬৪/৩৪, দন্ডবিধি ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত চালিয়ে মাহবুব (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) নামক দুইজনকে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩.৪৫ ঘটিকায় হরিহরপুর কবরস্থান এলাকা থেকে রাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হলে, আদালতের অনুমতি নিয়ে মামলায় ৩০২/২০১ ধারা যুক্ত করা হয়।

মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২২/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ পার্ক এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম পলাতক আসামি বিপ্লব (২০), পিতা- আবুল কাশেম, সাং- হরিহরপুর শিমুলতলা, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করে।

র‌্যাব-১০ এর সরকারি পরিচালক ( মিডিয়া) তাপস কর্মকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিপ্লব স্বীকার করে যে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাহবুব, কুদ্দুস ও অন্যান্যদের সঙ্গে মিলে অটোরিকশাটি ভাড়া করে। অতঃপর আসামিগণ ঠাকুরগাঁও সদর থানায় হরিহরপুর এলাকায় রাকিবকে নিয়ে যায় এবং গত ১৮/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় ভিকটিমকে বিপ্লবের বাড়ির পাশের পুকুরে ডুবিয়ে হত্যা করে।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category