• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারী সদস্য র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গত ২০/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০১.২০ ঘটিকায় ঢাকা জেলার দোহার পৌরসভার নুরপুর এলাকার ভূঁইয়া বাড়ির মাঠে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সংগঠনের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ০৩ (তিন) জন সদস্যকে গ্রেফতার করে। তারা সরকারবিরোধী ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল ও দেশবিরোধী স্লোগানে অংশগ্রহণ করে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল।

এ ঘটনায় দোহার থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় একটি মামলা (মামলা নং- ১৮, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রি.) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ একটি বিশেষ আভিযানিক দল অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণ করে।

তিনি আরো জানান,অদ্য ২১/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার পলাতক ও তদন্তাধীন গুরুত্বপূর্ণ আসামি সাজেদা ইসলাম @ রুনু (৩৩), পিতা- শামসুল ইসলাম, সাং- দোহার, থানা- দোহার, জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category