• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুর জেলায় প্রেসক্লাব কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৬৯ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুর জেলায় শেরপুর প্রেসক্লাব আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল মডারেটর ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন এবং শহীদ সবুজ দল রানার আপ হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং সেরা বক্তার হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া গত ৬ আগস্ট শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় এডিসি রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়েদুল আলম, জেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেল, কোষাধক্ষ্য জোবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌর, দপ্তর সম্পাদক নাইম ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা পাঠ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শেরপুর প্রেসক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category