• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩৭৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় ভিমরুলের কামড়ে রায়হান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার মমিনাকান্দা ভাইট্টাবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত রায়হান ওই এলাকার খোরশেদ আলীর পুত্র।

জানা যায়, মঙ্গলবার ভোরে শিশু রায়হান ঘুম থেকে উঠে অন্য শিশুদের সাথে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। ওইসময় হঠাৎ তাকে ভিমরুল কামড় দেয়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি চলে যান।

পরে শিশু রায়হানের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আবারও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মারা যায় সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category