• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কেরানীগঞ্জে গভীর রাতে সুন্দরবন কুরিয়ারের গাড়ির দীর্ঘ লাইন, ভোগান্তিতে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক / ২৫০ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও আনোয়ার পাম্পের পাশে গভীর রাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একাধিক ট্রাক ও ভ্যান রাস্তার পাশে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত চলা এ অবস্থার কারণে স্থানীয়দের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং জরুরি যানবাহনের জন্য বড় ধরনের বিঘ্ন ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১২ আগস্ট রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ১৫-২০টি কুরিয়ার ট্রাক ও ভ্যান মূল সড়কের একপাশ দখল করে দাঁড়িয়ে আছে। লোড-আনলোড বা পণ্য স্থানান্তরের কোনো কাজ না থাকলেও তারা দীর্ঘ সময় একই স্থানে অবস্থান করছে।

স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দীন (৪৫) বলেন, “গভীর রাতে যখন রাস্তা ফাঁকা থাকার কথা, তখনই তারা গাড়ি দাঁড় করিয়ে রাখে। শব্দ আর ভিড়ের কারণে ঘুমাতে কষ্ট হয়।”

অন্য বাসিন্দা রহিমা খাতুন (৩৮) জানান, “আমার স্বামী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আনতে হয়েছিল, কিন্তু গাড়ির লাইনের কারণে অনেক সময় নষ্ট হয়।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কোনো কর্মকর্তা মন্তব্য দিতে রাজি হননি।

হাসাঁড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “রাস্তায় দীর্ঘসময় গাড়ি দাঁড় করানো আইনবিরোধী। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে গভীর রাতে রাস্তা দখল বন্ধ হয় এবং জরুরি যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category