• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শিক্ষার্থীদের মানোন্নয়নে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ২৫৫ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কুতুবউদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ): হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যনরত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে আজ ৭ আগস্ট ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে অধ্যয়নরত দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো মঞ্জুরুল হক,সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম(ক্রীড়া), মো. মাসুদুর রহমান, বায়েজিদ আহমেদ, মো. সোহেল রানা ও অভিভাবকবৃন্দ।

বক্তাগণ বলেন, শিক্ষার্থীদের ফলাফল ও নৈতিক মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। নিয়মিত ক্লাসে উপস্থিতি, সময়ানুবর্তিতা, পঠিত বিষয়গুলো বাড়িতে পুনরায় অনুশীলন এবং অভিভাবকদের সার্বক্ষণিক তদারকি শিক্ষার্থীদের সফলতা নিশ্চিত করতে পারে।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা এবং অভিভাবকদের করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের সভা তাদের সন্তানদের পড়ালেখায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category