• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কিশোরগঞ্জে পদ্ম ফুলের বিল প্রকৃতি প্রেমিকদের মন ভরাচ্ছে

আল ইমরান বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ১৩৪ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আল ইমরান (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলার একটি বিস্তীর্ণ বিলজুড়ে ফোটা পদ্ম ফুল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সম্প্রতি বিলটি ভরে উঠেছে গোলাপি ও সাদা রঙের অসংখ্য পদ্ম ফুলে। বৃষ্টি ভেজা সকালে যখন ফুলগুলো ফুটে ওঠে, তখন পুরো বিল যেন রঙিন কার্পেটে ঢেকে যায়।

স্থানীয়রা জানায়, প্রতিবছর বর্ষায় এই বিলে পদ্ম ফুল ফোটে। কিন্তু এবার ফুলের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে।

আশপাশের গ্রাম থেকে শুরু করে দূরদূরান্তের মানুষ প্রতিদিনই বিল দেখতে আসছেন।

কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউ আবার মোবাইলে ধারন করছে এই মনোরম বিলের দৃশ্য।

পদ্ম ফুলের বিলকে ঘিরে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি নৌকা চালকরা বাড়তি আয় করছেন।
তবে পরিবেশবিদরা বিলে অযথা পদ্ম ছিঁড়ে নেওয়া ও দূষণ রোধে সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রকৃতিপ্রেমীদের মতে, এই পদ্ম ফুলের বিল শুধু সৌন্দর্যের উৎসই নয়, বরং গ্রামীণ জীবনের এক অনন্য ঐতিহ্যের প্রতীক। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি স্থায়ী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category