শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা): সাতক্ষীরা সদর উপজেলার এক কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরা গ্রামের মোঃ ইউসুফকে আটক করেছে র্যাব-৬ সাতক্ষীরা।অভিযোগে জানা যায়, বিবাহ পরবর্তী সংসারকালীন সময়ে ইউসুফ তার স্ত্রীর আপত্তিকর ছবি ধারণ করেন। ডিভোর্সের ৭ মাস পর তিনি একটি ভুয়া (ফেক) আইডি খুলে ওইসব ছবি বিভিন্ন আত্মীয়-স্বজনদের কাছে পাঠান এবং টেলিগ্রামের পর্ন গ্রুপে বিক্রি করেন।
ঘটনার পর ভুক্তভোগী সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের সহায়তায় সদর থানায় এফআইআর দায়ের করেন। পরে র্যাব-৬ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে তার বাড়ি থেকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।