• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

‎মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মৃত্যু

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ৩৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া আল আমিন হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মোফাজ্জল করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সকালে বানের পানিতে মাছ ধরতে বের হন। পথ পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সেটি শনাক্তে পুলিশ কাজ করছে।

‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category