• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পাঁচহাজার পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউপির ৯নং ওয়ার্ডের হাদা চাঁনপুর ও পান্ডব গ্রামের মাঝে মরাগাং নামক মরা নদীতে ইজারাবিহীন স্থানীয় প্রভাবশালী বালুখেকো বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁিক দিয়ে অবৈধভাবে প্রতিরাতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বৃষ্টিপাত উপেক্ষা করেও ছয়টি গ্রামের শত শত নারীপূরুষদের উপস্থিতিতে ইসলাম বাজার ব্রীজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য নেছার আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবাহান,ফকির টিলা সোনালী চেলা সিএনজি স্ট্রেশনের সাবেক সভাপতি তেরা মিয়া,সদস্য শামীম আহমদ,আম্বিয়া বেগম, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন,এই ইউনিয়নের বালুখেকো পান্ডব গ্রামের মৃত হাছন আলীর ছেলে সোনাফর আলী,নেছার আলীর ছেলে দিলাল আহমদ,কুমারদানি গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে তারেক মিয়ার নেতৃত্বে শতাধিক শ্রমিক নিয়ে ৩০/৩৫টি স্ট্রীলবডি নৌকায় করে গত কয়েকমাস ধরে সরকারে রাজস্ব ফাঁিক দিয়ে রাতের আধাঁরের প্রতিরাতে ১৫/২০ লাখ টাকার ২০ হাজার ঘনফুট বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। ফলে নদী তীরবর্তী এই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাঁদা চানঁপুর,পান্ডব বীরেন্দ্র নগর,গিলাছড়া,নরসিংপুর এই ছয়টি গ্রামের পাশে মরা নদীতে ৫ হাজার পরিবার তাদের বসতবাড়ি মসজিদ ও একটি ব্রীজ হুমকি ও নদীভাঙ্গণের কবলে পড়ে বসতভিটা হারানোর শংঙ্কায় রয়েছেন । এছাড়া ও নামাংঙ্কিত ব্যক্তিরা প্রশাসনেরনাম ভাঙ্গিয়ে প্রতিরাতে প্রতি নৌকা থেকে গড়ে দুইহাজার টাকা করে চাদাঁ উত্তোলন করছেন বলেও দাবি তাদের। অবিলম্বে এই সব বালুখেকোদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে নদী তীরবর্তী ছয়টি গ্রামের লোকজনের বসতভিটা ,ব্রীজ ও মসজিদ রক্ষা করার জন্য বর্তমান সরকার ও প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category