সুলতান আহমেদ ময়না (শেরপুর): ৫ আগষ্ট মহান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাব তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন। প্রথম কর্মসূচি পাঁচই আগস্ট দিনের শুরুতেই শেরপুর প্রেসক্লাব সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় শেরপুর সদরে শহীদ মাহবুব আলম এর কবরে শেরপুর প্রেসক্লাব কর্তৃক পুষ্পস্তক অর্পণ করেন ও বেলা সাড়ে দশটায় শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মফিল অনুষ্ঠিত হয়। বেলা বারোটায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। পুষ্প স্তবক অর্পণ ও বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাঃ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি মনিউর রহমান মনি, কোষাধক্ষ্য জোবায়দুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, কার্যকরী সদস্য হোসাইন মোল্লা, সুলতান আহমেদ ময়না, শাহরিয়ার শাকির, সাংবদিক রাসেল, সাংবাদিক আমিনুল ইসলাম, , সিফাত, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় কর্মসূচি ৬ই আগস্ট শেরপুর প্রেসক্লাব মিলন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিকাল ৪ ঘটিকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। তৃতীয় কর্মসূচি বিতর্ক প্রতিযোগিতা স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা বিষয় – সর্বস্তরে সংস্কারই নতুন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। সকাল সাড়ে দশ ঘটিকার সময় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হইবে। দোয়া মাহফিল পরিচালনা করেন শিল্পকলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান।